আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হলো মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা। প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২১৩ রান, হাতে রয়েছে ৭ উইকেট। প্রথম দিনে খেলা হয়েছে ৭৪ ওভার।
টস জিতে নিজেদের প্রথম ইনিংসে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। বড় ইনিংস খেলার লক্ষ্য নিয়ে মাঠে নামলে ব্যাট হাতে ব্যর্থ হয় দলের টপ ওর্ডার ব্যাটাররা। দলের ৯ রানে ব্যাক্তিগত ৭ রান করে জেইডেন সিলসের বলে তানজিদ হাসান আউট হলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৬৮ রানে ব্যাক্তিগত ২৮ রান করে মুমিনুল হক সাজঘরে ফিরে জোমেল ওয়ারিকানের বলে আউট হয়ে। এরপর, অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সাথে নিয়ে দৃড়তার সাথে ব্যাট করে দলকে এগিয়ে নেয়ার চেষ্ঠা ওপেনার ব্যাটার সাদমান ইসলামের। ১১০ রানে শান্ত বিদায় নেন দলের পক্ষে ১৯ রান করে। তাওহিদ হৃদয় ব্যাট করতে নেমে দলের ৪২ রান যোগ করতেই ইনজুরিতে পরে ক্রেচাওে মাঠ ছাড়েন তিনি।
বাংলাদেশের হয়ে ৯৯ রানে সাদমান ইসলাম ও ১০ রানে লিটন দাস অপরাজিত থেকে শুরু করবে দ্বিতীয় দিনের খেলা।