Headline :
সত্যিই কি ‘লন্ডনে হামলা চালাবে ইরান’, ইসরায়েলের দাবি নিয়ে যা বলল যুক্তরাজ্য ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? সৈকতের বালিয়াড়ি কোনোভাবেই দখল করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বড় হামলার পূর্বাভাস, সৌদি-কাতার-আমিরাতকে দ্রুত জ্বালানি ক্ষেত্র ফাঁকা করতে বলল ইরান লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: মোজতবা খামেনি চালকের অবহেলায় ট্রেন লাইনচ্যুত, আহত শতাধিক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার বৈরী আবহাওয়া: ঢাকায় না নেমে চট্টগ্রামে নামলো ৫ ফ্লাইট স্বজনের কাছে ফিরছে সবাই মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

যারা চাঁদাবাজি করছে তারা বিএনপির শত্রু : শামা ওবায়েদ

Reporter Name / ১৯০ Time View
Update : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপিকে ব্যবহার যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারা বিএনপির শত্রু। তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু।

সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখনও বাংলাদেশে নারী ও শিশুরা নিরাপদ নয়। এখনও তারা ধর্ষিত হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন। গত ১৫ বছরের ক্ষমতার অপব্যবহার করে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগরা ধর্ষণ করেছে। তারা মা-বোনের ইজ্জত নিয়ন্ত্রণ করেছে, সেটা আমরা সকলে জানি। আজকে ফ্যাসিবাদ চলে যাবার পরও আমাদের মা-বোনরা নিরাপদ নয় কেন? সেটা এই সরকারের কাছে প্রশ্ন করতে হবে।

শামা ওবায়েদ আরও বলেন, যারা ধর্ষণের মতো গর্হিত অপরাধ করছে তাদের আইনের আওতায় এনে অনতিবিলম্বে সাজা নিশ্চিত করতে হবে। বিএনপি জনগণের জন্য কাজ করে, আর আওয়ামী লীগ জনগণকে শোষণ করে খায়।

ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, বিএনপি নেতা মশিউর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520