Headline :
কয়ছর এম আহমদ এর পক্ষে প্রচারনায় যুক্তরাজ্য বিএনপির নেতারা দেশের পথে। জগন্নাথপুরে বাড়ির দরজা জানালাসহ ঘরের আসবাবপত্র লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল চলতি মাসেই আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাইলে ‌‘হ্যাঁ’ ভোট দিতে হবে : উপদেষ্টা ভারতের ম্যাচে বাংলাদেশের আম্পায়ার, ব্যাখ্যা দিল বিসিবি রুল খারিজ, সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া আরেকটি বিয়ে নয় যুক্তরাজ্যের নর্থ ইস্ট বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এক দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত। ট্রাম্পের আক্রমণের পর মোদিকে রাহুলের কটাক্ষ বর্তমান প্রশাসন নিয়ে সুষ্ঠু নির্বাচন করা যাবে, আশাবাদ মন্ত্রিপরিষদ সচিবের ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১০ শতাংশ

৪৫তম বিসিএসের খাতা পুনরায় মূল্যায়ন

Reporter Name / ১৫০ Time View
Update : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কোটা সংস্কার আন্দোলনের কারণে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা গত জুলাইয়ে স্থগিত করেছিল । স্থগিত পর্যন্ত যে ৩,৯৩০ জন প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন, এবার তা বাতিল করেছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি।

পিএসসির কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য জানিয়েছেন।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১,৭৩২ জন প্রার্থীর মধ্যে ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গত ১৮ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। গত ২৫ আগস্ট মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। এরপর ৮ অক্টোবর তৎকালীন কমিশন পদত্যাগ করে।
মৌখিক পরীক্ষায় সমমান বজায় রাখার জন্য পূর্বের কমিশন কর্তৃক গৃহীত ৪৪তম বিসিএস-২০২১-এর আংশিক অর্থাৎ ৩,৯৩০ জন প্রার্থীর গৃহীত মৌখিক পরীক্ষা বাতিল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থী অর্থাৎ ১১,৭৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। শিগগির মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে। এতে আরও বলা হয়, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা পুনরায় তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন করার সিদ্ধান্ত হয়েছে।

অপরদিকে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১০,৬৩৮ জন প্রার্থীর সঙ্গে আরও সমান সংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে নতুন করে ফল প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 523
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 522